প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম

সংগৃহীত ছবি
খুলনার পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,পাইকগাছা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।