প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি
কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের আয়োজনে চরফকিরা চ্যারিট্যাবল ট্রাস্টের পরিচালনায় কবি জসিম উদ্দিন বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়।
পরিদর্শন করেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবীণ বিএনপি নেতা আবদুল খালেক ভূঞা, উপজেলা জামায়াতের আমীর কেন্দ্র সচিব মাওলানা মিজানুর রহমান, দাতা আবদুর রহমান রাজু, বিএনপি নেতা আহছান উল্যাহ মানিক, বৃত্তি পরিচালনা কমিটির সেক্রেটারী মো: যোবায়ের হোসেন রাজু, এমএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বৃত্তি পরিচালনা সদস্য নুরুল হুদা এমএ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য শমসের হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল ওয়াজেদ, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক এম শরীফ ভূঞা, ফাউন্ডেশনের পরিচালক মিজানুর রহমান মোহন, সাদেকুর রহমান বুলবুল, লুৎফর রহমান নয়ন, শফিকুর রহমান আরমান, শাহাদাত রহমান মিষ্টু।
বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৯শ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।