প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল ও সাংবাদিক রবিউল আলম ফরাজী সহ প্রমুখ।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।