| শিরোনাম: |

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। পরে আয়োজিত আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব,দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।