রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা      ● শুভর মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি      ● এনসিপিতে ভাঙনের সুর      ● থমকে গেছে নবায়নযোগ্য জ্বালানি খাত      ● জামানতের ভুয়া মূল্যায়নে বন্ধ হচ্ছে ঋণের দরজা      ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      
মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:৩০ পিএম

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিজের মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছেন এমন একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। মিছিলের সময় ৫০ থেকে ৭০জন নেতা কর্মী দেখা যায়। 

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যার পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিছিলের কিছু ছবি ভিডিও শেয়ার করেন।

এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা তাঁর বাম পাশে আমার বাড়ী। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে। 

অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবার কে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয় বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রে*ট, কয়েকবার হা*মলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারেনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদের কে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুট*পাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছু অপেক্ষা করছে। আমাকে দমানো যাবে না....

এ সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো: রাকিবুর রহমান বলেন, মিছিলের বিষয়ে আমার কাছে কোন তথ্য নাই।আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি এ বিষয়ে খোঁজখবর নিব, যারা এই রাষ্ট্র বিরোধী কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 



আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close