সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
আখাউড়ায় খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচনে বিজয়ী হলেন যারা
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। এই গ্রামের উত্তর পাড়া, মধ্যপাড়া- পূর্বপাড়া কাজীবাড়ি, মোল্লাবাড়ি, খাবাড়ি ও নোয়া বাড়ি এই ৭টি পাড়া থেকে ৩ জন করে মোট ২১ জন প্রার্থী জয়ী হয়।
তারা হলেন আল মামুন খাদেম,কাজী জামান খাদেম, আতিকুর রহমান খাদেম, রনি খাদেম,রোস্তম কামরান খাদেম,ফরমান খাদেম, কাজী মিনহাজুল আবেদীন খাদেম হান্নান, কাজী শরীফ উদ্দিন খাদেম, কাজী রুপম খাদেম, মোজাম্মেল মোল্লা খাদেম , রাসেল মোল্লা খাদেম, শামীম মোল্লা খাদেম, আবুল হাশেম খান খাদেম, তাকদির খান খাদেম, সোহেল খান খাদেম, রাজিব উদ্দিন খাদেম, খোকন খাদেম, সাকির উদ্দিন খাদেম, রফিকুল ইসলাম মিন্টু, ইয়াকুব খাদেম ও জাফর খাদেম অপু।

শুক্রবার সন্ধ্যায় ভোট ঘটনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে ঘিরে মাজার প্রাঙ্গণে ছিল ভোটার ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি।

এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ভোট গ্রহন চলে। অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা খড়মপুর মাজারের পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।

নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। নতুন কমিটির কাছে মাজারের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খড়মপুর মাজারের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন এলাকাবাসী।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও রিটার্নিং কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট লোকজনরা দায়িত্ব পালন করে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খড়মপুর মাজার   আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া   মাজার পরিচালনা কমিটি   নির্বাচন   কফিলউদ্দিন মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close