সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
আল-মামুন, খাগড়াছড়ি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক ঘুরে জিয়া ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে র‌্যালীটি পৌর টাউহ হলে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।  

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম.এন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   জেলা বিএনপি   জিয়াউর রহমান   র‌্যালি   জিয়া ভাস্কর্য   আলোচনা সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close