বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      ● যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২      ● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ      ● নাসিরনগরে গৃহবধূ হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন      ● ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● জাতীয় নিরাপত্তায় গণপ্রতিরক্ষা কাঠামো জোরদারের আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● নাগরিক সচেতনতায় অর্ধেক এডিস মশার লার্ভা ধ্বংস সম্ভব : ডিএসসিসি জরিপ      
রাইজদিয়ায় ডাম্পিং স্টেশন নির্মাণ নিয়ে আপত্তি, ইউএনওর কাছে স্মারকলিপি
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। 
বুধবার (৪ নভেম্বর) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাতের কাছে স্মারকলিপিটি জমা দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, রাইজদিয়া জামে মসজিদের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তার হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।

এর আগে গত ২৬ অক্টোবর একই দাবিতে রাইজদিয়া ঈদগাহ ময়দান ও কবরস্থানসংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। ওই কর্মসূচি থেকে প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ প্রত্যাহার করে বিকল্প স্থান নির্ধারণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, রাইজদিয়া গ্রামের ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে এলাকার ধর্মীয় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।  এ ছাড়া সেখানে ভবিষ্যতে মসজিদ নির্মাণের জন্যও জায়গা নির্ধারিত রয়েছে। ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও মশা-মাছির উপদ্রব বাড়তে পারে। 

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা পরিচ্ছন্ন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিরোধী নন। তবে ঈদগাহ ময়দান, কবরস্থান ও মসজিদের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষায় তাঁরা প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত বলেন, এলাকাবাসী ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে আমার কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাঁদের দাবির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close