রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়      ● পাবনা মানসিক হাসপাতালে দালালির অভিযোগে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড      ● পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন      ● এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে প্রাণ দিলেন কলেজছাত্র      ● মানিকগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি      ● এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর      ● সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন ফুফা গ্রেফতার       ● আট শিক্ষক, শিক্ষার্থী মাত্র একজন—তবুও মিলল না পাসের দেখা!      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      
বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম

বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ব সুজাত কবির ও জনাব এম আর মতি'র সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ৩১ অক্টোবর শনিবার বিকেল ৫টায় পাবনা শহরের ঝাউতলা সরকে অবস্থিত রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে সংগঠনটির সভাপতি দেওয়ান মাযহার মুন্নু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় প্রথমেই দুই গুণী  কণ্ঠশিল্পী সুজাত কবির, এমআর মতিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। এসময় আলোচনা করেন

সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা এর সভাপতি ফরিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, বাংলাদেশ গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, চলচ্চিত্রকার দেওয়ান বাদল, রঙবেরঙ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি  কণ্ঠশিল্পী উত্তম কুমার সহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এসময় দেশের চলমান সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবস্থা সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে সাংস্কৃতিক পরিমন্ডলকে আগামীর পথে এগিয়ে নেওয়া যায় এসব নিয়ে আলোচনা করা হয় এবং সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের সহযোগিতা মূলক অংশগ্রহণ নতুনদের আহবান এর বিষয়েও আলোচনা করা হয়। মতবিনিময় সভায় শিল্পী সুজাত কবির ও এম আর মতি সকল বিষয়ে সহযোগিতামূলক ও পারস্পরিক মেলবন্ধন ঘটিয়ে পর্যালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।  উক্ত মতবিনিময় সভায় পাবনার বিভিন্ন সংগঠন এর সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close