রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন      ● এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে প্রাণ দিলেন কলেজছাত্র      ● মানিকগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি      ● এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর      ● সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন ফুফা গ্রেফতার       ● আট শিক্ষক, শিক্ষার্থী মাত্র একজন—তবুও মিলল না পাসের দেখা!      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      
পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:০৮ পিএম

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পাংশা, রাজবাড়ীর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে ১০ জনকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ১২ জন যুবকের মাঝে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক।

পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোঃ শাকিল আহমেদ এবং পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল।

এছাড়াও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা এবং পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আরও সংবাদ   বিষয়:  পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close