রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়      ● পাবনা মানসিক হাসপাতালে দালালির অভিযোগে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড      ● পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন      ● এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে প্রাণ দিলেন কলেজছাত্র      ● মানিকগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি      ● এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর      ● সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন ফুফা গ্রেফতার       ● আট শিক্ষক, শিক্ষার্থী মাত্র একজন—তবুও মিলল না পাসের দেখা!      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      
পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:১৯ পিএম

পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় পাংশা পৌরসভার চত্বরে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় এবং পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।

এ সময় আরও বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি হাবিবুর রহমান রাজা, শামসুল আলম আকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও শিল্প বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম আঃ আজিজ সরদারের জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, ছোট ছেলে ও পাংশা শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মরহুম আঃ আজিজ সরদারের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও পাংশার রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর কর্মময় জীবন ও আদর্শ আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আঃ আজিজ সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।



আরও সংবাদ   বিষয়:  পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close