রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন ফুফা গ্রেফতার       ● আট শিক্ষক, শিক্ষার্থী মাত্র একজন—তবুও মিলল না পাসের দেখা!      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      
সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন ফুফা গ্রেফতার
ভিপি পারভেজ, সোনারগাঁ
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​গ্রেপ্তারকৃত অভিযুক্ত আক্তার হোসেন ওরফে খাজা (৪৫) সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে  প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

​পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেফতার করে।  এ ঘটনায় শনিবার দুপুরে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

​অসহায় ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close