রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      
২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
ফারুক আহমেদ, মাগুরা
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম

মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। শনিবার ৩১ অক্টোবর সকাল ১০ টার সময় পারনান্দুয়ালী শেখপাড়া মাগুরা সদর কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিঃ নিজস্ব কার্যালয়ে কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠান করা হয়। স্থাপিতঃ-১৯৪৫ খ্রিস্টাব্দে নিবন্ধন নংঃ- ২১/জে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি মুন্সি আলী আফজাল, মুরাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খাঁন কিজিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন, কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, শেখ কামরুল হাসান, সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিন উদ্দিন, মোঃ মঞ্জুর হোসেন, দিলীপ কুমার বিশ্বাস, আলী তারেক, মোঃ আব্দুর রশীদ,শফিকুল মওলা বাবলু, সোহেল রানা, শামস, মোঃ শেখ টিটো, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি  জুলফিকার আলি লুলু সহ প্রমুখ।

বার্ষিক সাধারণ সভার নোটিশ-২০২৬ খ্রিঃ মাগুরা কচুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিঃ পারনান্দুয়ালী, মাগুরা সদর, মাগুরা এর সম্মানিত সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, ব্যবস্থাপনা কমিটির ০৯/১০/২০২৬ খ্রি. সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ৩১/১০/২০২৬ খ্রি. রোজ শনিবার, সকাল ১০ টার সময় সমিতির কার্যালয়ে অত্র সমিতির ২০২৬ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সকল সদস্যকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো। বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচীঃ বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন। ২০২৬-২০২৭ অর্থ বছরে ব্যবস্থপনার কমিটির কার্যক্রমের উপর বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন। ২০২৬-২০২৫ সনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন। ঘর নির্মাণ ও ভাড়া সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কমিটির উপর দায়িত্ব সিদ্ধান্ত ও অনুমোদন। ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট আলোচনা ও অনুমোদন। উপ আইন সংশোধন বা পুনঃ প্রণয়ন।
 
সমিতির মৃত সদস্যগণের একজন করে ওয়ারিশ নির্ধারণে আলোচনা ও সিদ্ধান্ত। নিয়মিত সঞ্চয় ও শেয়ার আদায়ের বিষয়ে আলোচনা ও সিন্ধান্ত। সমিতির একটি সনদপত্র গ্রহণের জন্য জেলা সমবায় কর্মকর্তার নিকট হতে সংগ্রহ বিষয়ে আলোচনা। ২০২৬-২০২৭ সনের উৎবৃত্ত পত্র নিরীক্ষা প্রতিবেদন আলোচনা ও সিন্ধান্ত। বিবিধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খাঁন কিজিল বলেন, সমবায় সমিতি হচ্ছে দশে মিলে একটা কাজ করা। এখানে এই জমিটা বেদখল ছিলো আরো জমি বেদখল আছে আর সেগুলো পর্যায়ক্রমে দখল মুক্ত করবো। আর এই সমবায় সমিতি গুলো মাগুরা জেলার চারটি উপজেলায় চেষ্টা করা হবে সমস্ত সমবায় সমিতি গুলো চালু করার। সমবায় সমিতির জন্য সরকারের ব্যাপক অনুদান আসে আর বিভিন্ন লোন গাভী লোন, কৃষি লোন স্বল্প ইন্টারেস্টে সমিতির সদস্যরা সাবলম্বী হবে এবং দেশ এগিয়ে যাবে। এখানে অনেকেই অনেক রকম কথা বলবে অনেকে বলবে আপনারা লুট করে খাবেন এখানে আছে কি আর খাবে কি এটা বানাতে হবে। আইন দ্বারা পরিচালিত হয় সমবায় সমিতি।


আরও সংবাদ   বিষয়:  সমবায় সমিতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close