রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর      ● সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আপন ফুফা গ্রেফতার       ● আট শিক্ষক, শিক্ষার্থী মাত্র একজন—তবুও মিলল না পাসের দেখা!      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● ২০ বছর পর মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত      ● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      
এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
আবুল কাশেম , সাটুরিয়া
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্বচ্ছল এবং ভালো মানুষদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। তিনি স্পষ্ট করে বলেন, ভালো মানুষ জনপ্রতিনিধি হিসেবে না এলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে হাজীপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত ভক্ত মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

​এলাকারবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী আরও বলেন, “এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, আমার দিক থেকে আমি তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।”

​হাজীপুর দরবার শরীফের ৫ম বংশধর মো. মোশাররফ হোসেন চাঁন শাহ ও আফরোজা বেগম ডালিয়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করেন।
​হাজীপুর দরবার শরীফের পীর মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো:মোশারফ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, জেলা জজ কোর্টের জিপি এডভোকেট আব্দুল আউয়াল খান, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট মোকসেদুর রহমান ও এডভোকেট আ. ত. ম. জহির উদ্দিন লতিফ।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লবসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close