বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর প্রচারপ্যানায় গোবর নিক্ষেপ      ● সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা      ● ওয়াসার কাজে গতি না এলে ব্যর্থ কর্মকর্তাদের অপসারণের হুঁশিয়ারি      ● কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও প্রদর্শনী       ● বেগমগঞ্জের এসিল্যান্ড সাদাতের বিদায়ে আবেগাপ্লুত সহকর্মীরা      ● ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত      ● ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ      ● ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর অভিযোগ      ● জাতীয় নির্বাচনের সমান গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি      ● ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট      ● মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট      
পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর প্রচারপ্যানায় গোবর নিক্ষেপ
আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম

খুলনার পাইকগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর প্রচারপ্যানায় গোবর নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ৫ নম্বর সোলাদানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিলেজ পাইকগাছা গ্রামের মোটরস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দলের নেতারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম (বি.এস.এস) নিজের ছবি ও নির্বাচনী স্লোগানসংবলিত একটি প্রচারপ্যানা টাঙান। পরে কে বা কারা ওই প্যানায় তাঁর ছবির ওপর গোবর নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান। তাঁদের মতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। প্রচারসামগ্রীতে এ ধরনের অসম্মানজনক আচরণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশের পরিপন্থী। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. মেছের আলী সানা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম (বি.এস.এস) বলেন, তাঁর প্রচারপ্যানায় গোবর নিক্ষেপের ঘটনায় তিনি ক্ষুব্ধ ও মর্মাহত। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সর্বোপরি,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরুর মধ্যেই এ ধরনের অভিযোগ নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্য ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন কোনোভাবেই ব্যক্তিগত বিদ্বেষ বা অপ্রীতিকর কর্মকাণ্ডে রূপ না নেয়। শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই প্রত্যাশা তাঁদের।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাইকগাছা   খুলনা   সোলাদানা ইউনিয়ন   ইউপি নির্বাচন   আবুল কাশেম   কৃষক দল   প্রচারপ্যানা   গোবর নিক্ষেপের অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close