বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেঘনায় চুরির অভিযোগে চার যুবক গ্রেপ্তার      ● পাবনায় শিক্ষক বদলিতে অনিয়ম, লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ      ● চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৪      ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর      ● মুরাদনগর হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ      ● ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও কৌশল প্রদর্শনী      ● সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ‘সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে’      ● শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত       ● গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা      ● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      
মেঘনায় চুরির অভিযোগে চার যুবক গ্রেপ্তার
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা ইকোনমিক জোনের আওতাধীন মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড থেকে তামার তার চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মারফত আলীর ছেলে তোফায়েল আহমেদ (২১), মৃত মো. কোববাত মিয়ার ছেলে মো. আরমান মিয়া (২০), রাসেল মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (২২) ও সোহরাব মিয়ার ছেলে সুজন (২০)। তাঁরা সবাই মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় ভাড়া থাকেন।

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডের ভেতর থেকে ১১ কেজি তামার তার ও রাবারের আবরণযুক্ত ৫ কেজি তামার তারসহ মোট ১৬ কেজি তার চুরির সময় নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন ওই চারজন। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। এ ঘটনায় কুমিল্লা ইকোনমিক জোনের লুটেরচর এলাকায় কর্মরত ব্যবস্থাপক (প্রশাসন) এস এম মামুনুর রশীদ বাদী হয়ে ওই রাতেই মেঘনা থানায় মামলা করেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় মামলা হওয়ার পরপরই ওই দিন রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় পুলিশ আগে থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   কুমিল্লা   চুরির অভিযোগ   তামার তার চুরি   চার যুবক গ্রেপ্তার   মেঘনা থানা   কুমিল্লা ইকোনমিক জোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close