শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১৬ ডলার      ● বাউফলে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে বাঁধা ছিল ১৬টি ইট      ● খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,উত্তাপহীন সড়ক      ● ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬      ● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      
বাউফলে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে বাঁধা ছিল ১৬টি ইট
সোহেল হোসাইন, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:০০ AM আপডেট: ২৪.১০.২০২৬ ১১:২৮ এএম

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির কপালে কোপের চিহ্ন ছিল। পেট কাটা অবস্থায় ভুঁড়ি বেরিয়ে ছিল। এ ছাড়া গলা, কোমর ও দুই পায়ে বাঁধা ছিল ১৬টি ইট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন।

স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহটি পচে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল। গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল। মরদেহটির পেটও কাটা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাউফল   পটুয়াখালী   অজ্ঞাত মরদেহ   অর্ধগলিত লাশ   মরদেহ উদ্ধার   হত্যা সন্দেহ   বাংলাবাজার খাল   পুলিশ তদন্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close