শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,উত্তাপহীন সড়ক      ● ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬      ● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      
খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,উত্তাপহীন সড়ক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ AM

সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগে  ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে  আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল থেকে অবরোধ চলাকালে খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,প্রশাসনের কঠোর নজরদারিতে উত্তাপহীন ছিলো সড়ক। সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করলেও পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের সক্রিয়তায় মাঠে তেমন সক্রিয় হতে পারেনি অবরোধকারীরা।

তবে খাগড়াছড়ির সাথে ঢাকা,চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায়  সড়কে যানবাহন চলাচল ছিলো তুলনামূলক কম। অবরোধের সর্মথনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও উপজেলার নিচে রেড স্কয়ারে টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।  

এসময় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবস্থান ত্যাগ করে পিকেটাররা। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি,পানছড়ি সড়ক ,সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি,টায়ারে আগুন দেয় অবরোধকারীরা।

তবে সকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্তক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্নস্থানে টহল টিম কাজ করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন,'অবরোধে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।শহরের চেঙ্গী স্কয়ার,স্বনির্ভর,জিরো মাইল,আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশর উপস্থিতি রয়েছে।এছাড়া পুলিশের দুইটি মোবাইল টিম কাজ করছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   রাঙামাটি   সড়ক অবরোধ   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ   চোরাগুপ্তা পিকেটিং   সাজেক   দূরপাল্লার যান চলাচল   আইনশৃঙ্খলা বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close