বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা      ● রাস্তার পাশের পিঠা-পুরির দোকানকেও নিতে হবে নিবন্ধন      ● নগরীতে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগ      ● ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বর থেকে আবেদন শুরুর নির্দেশ      ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ      ● ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী      ● পূজামণ্ডপে নেচে-গেয়ে এএসআই ক্লোজড      ● অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল      ● ইকোনমিক জোন ও বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী      ● ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত      ● মদ ও ইয়াবাসহ আটক ৭      
বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২০ অক্টোবর রাতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে এজাহার সূত্রে জানা গেছে। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ করায় ছালাম শেখের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে কিল-ঘুষি মারা হয় এবং মাটিতে পড়ে যাওয়ার পরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অভি হাসান আকাশ অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছালাম শেখের পাশে থাকার কথা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল সালেকিন তপনও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এজাহারে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা মো. নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close