বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
সাপ্লাই চেইন গবেষণায় নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সাফল্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম

জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন গবেষণা প্রতিযোগিতায় সেরা দশে স্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিআইএইচআরএম) আয়োজিত ‘সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ’-এর ষষ্ঠ আসরে এ সাফল্য অর্জন করে তাঁদের দল ‘টিম গ্রিন লাইটস’।

দলটির সদস্যরা হলেন সানিয়া আক্তার, খাদিজা চৌধুরী দীপা ও মো. সাইফুল ইসলাম। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত পর্বের সেরা দশে জায়গা করে নেয় দলটি। এ অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাপ্লাই চেইনবিষয়ক অ্যাকাডেমিক-বিজনেস জার্নাল ‘সাপ্লাই চেইন ইনসাইডার’-এ। পাশাপাশি দলের সদস্যরা করপোরেট খাতের এসিএসসিপি (ACSCP) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

‘সরবরাহব্যবস্থায় বিঘ্ন ও স্বচ্ছতা: ব্র্যান্ডের প্রতি আনুগত্য গঠনে ভোক্তার আস্থার ভূমিকা’ শিরোনামের গবেষণায় সরবরাহব্যবস্থায় বিঘ্ন ও স্বচ্ছতার ঘাটতি ভোক্তার আস্থাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা হয়। এ জন্য ৩৯৫ জন ভোক্তার ওপর জরিপ চালান তাঁরা। দলের সদস্যরা বলেন, স্নাতক পর্যায়ে জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন তাঁদের ভবিষ্যতে মার্কেটিং ও সাপ্লাই চেইন বিষয়ে আরও গবেষণায় উৎসাহিত করেছে।

এর আগে একই প্রতিযোগিতার পঞ্চম আসরেও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম ডমিনেটরস’ সেরা দশে স্থান পেয়েছিল। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   জাককানইবি   সাপ্লাই চেইন গবেষণা   টিম গ্রিন লাইটস   শিক্ষার্থীদের সাফল্য   গবেষণা প্রতিযোগিতা   উচ্চশিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close