সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
‎মাদক আসক্ত ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৬:৪২ PM

মাদকাসক্ত ছেলে শের আলীর (৩৮) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাবা মো. কামাল হোসেন (৬৫)। আজ বেলা ৪টার দিকে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি মসজিদ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল হোসেন জানান, তাঁদের ইউনিয়নের অত্যন্ত সম্মানিত ব্যক্তি হাজী আব্দুল বাছেদ মেম্বারের বিরুদ্ধে তাঁর ছেলে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, হাজী আব্দুল বাছেদ মেম্বার একজন সম্মানিত ব্যক্তি। তাঁদের গ্রামের যেকোনো সমস্যা সমাধানের জন্য সুষ্ঠু বিচারের আশায় সব গ্রামবাসী তাঁর কাছে যান। তিনি একজন মাদকবিরোধী ব্যক্তি। বহু মাদক কারবারি ও মাদকসেবীকে আলটিমেটাম দিয়ে গ্রামছাড়া করেছেন।

আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, হাজী আব্দুল বাছেদ মেম্বারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র হলে আমরা সব গ্রামবাসী ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব।

মো. কামাল হোসেন তাঁর লিখিত বক্তব্যে বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এক বছর ধরে সে বাড়িতে আসে না, স্ত্রী ও ছেলেমেয়েদের কোনো খোঁজখবর নেয় না। ছেলের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাবা হয়েও তাঁর বিরুদ্ধে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ডের মেম্বার হারুন মিয়া, বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ ফজল মিয়াসহ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close