সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম

বেকারত্ব দূরীকরণ এবং টেকসই ব্যবসা পরিচালনায় নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি।

সোমবার দুপুরে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন সিসিপি প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিবিও নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিসিপি প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সিসিপি প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, উত্তরাঞ্চলে উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close