রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অভাবে থমকে আছে শিশু সোহানের টিউমার চিকিৎসা, সাহায্যের আকুতি      ● হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা      ● মীরসরাইয়ের শেষ হলো ৩দিন ব্যাপী বইপড়া উৎসব       ● বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার      ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতা লন্ডন বিলাস'র শুভেচ্ছা বার্তা      ● আজ ১৮ অক্টোবর, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা      ● সৌদিতে হামলার সতর্কবার্তার পর দুই ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি      ● প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী      ● ফিলিস্তিনে অবৈধ বসতি বন্ধ ও প্রত্যাহারে ইসরায়েলকে চীনের আহ্বান      ● চট্টগ্রাম সমিতি-ঢাকার গুণীজন সংবর্ধনা, শিক্ষাবৃত্তি পেলেন ৩৩ শিক্ষার্থী      ● মেঘনায় নানার বাড়ি, পরিবারের সন্ধানে দাউদকান্দি মডেল থানা      ● ৩০ লাখ বর্গফুটের নতুন সচিবালয়, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়      
অভাবে থমকে আছে শিশু সোহানের টিউমার চিকিৎসা, সাহায্যের আকুতি
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:০৬ পিএম

ঝালকাঠির রাজাপুরে টাকার অভাবে থমকে আছে দুই বছর বয়সী শিশু সোহান হোসেনের টিউমার অস্ত্রোপচার। জন্মের পর থেকেই শরীরে টিউমার নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। সময়ের সঙ্গে সঙ্গে টিউমারটির আকার বড় হওয়ায় দিন দিন বাড়ছে অসহ্য যন্ত্রণা।

চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না অসহায় দিনমজুর বাবা-মা।

​শিশু সোহান রাজাপুর উপজেলার চর ইন্দ্রপাশা আবাসন এলাকার বাসিন্দা দিনমজুর মনির হোসেন ও ঝুমুর বেগম দম্পতির ছেলে।

​সোহানের মা ঝুমুর বেগম বলেন, “জন্মের পর থেকেই ছেলের শরীরে টিউমারটি রয়েছে। দিন যত যাচ্ছে, টিউমারটি বড় হয়ে ওর কষ্ট তত বাড়ছে। যন্ত্রণায় বাচ্চাটা সারাদিন কান্নাকাটি করে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে কয়েক দফায় চিকিৎসা করিয়েছি। কিন্তু টানা চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই।”

​পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকরা সোহানকে দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। তবে দিন এনে দিন খাওয়া মনির হোসেনের পক্ষে এই বিপুল চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সন্তানকে চোখের সামনে কষ্ট পেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

​সন্তানকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আকুল আবেদন জানিয়েছে শিশুটির পরিবার। বিত্তবানদের একটু সহায়তাই পারে কোলজুড়ে থাকা শিশুটির মুখে হাসি ফোটাতে।

​সাহায্য পাঠানোর মাধ্যম:
​বিকাশ (ব্যক্তিগত): ০১৭৩৭৭৫৫৬২০
​সোহানের সুস্থতার জন্য সকলের দোয়া, সহমর্মিতা ও আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছে তার স্বজনেরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   রাজাপুর   শিশু সোহান   টিউমার   অস্ত্রোপচার   চিকিৎসা সহায়তা   মানবিক আবেদন   আর্থিক সহযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close