শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কক্সবাজারে আগুনে নুর আলমের স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু      ● আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র      ● ১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার      ● রাজশাহী-রংপুর অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ      ● বিদ্যুৎ ব্যয় কমাতে সোনালী ব্যাংকে সোলার সিস্টেম চালু      ● সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে দেশের অশুভশক্তি দূর হবে      ● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      
ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:০০ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৪:২৫ PM

রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবান জেলা শহরে নিজের মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শৈক্যসিং মারমা। তিনি এনসিপির বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান জেলা শহরের বালাঘাটা সড়কের পাশের একটি পাহাড়ে শৈক্যসিং মারমার মালিকানাধীন একটি রিসোর্ট রয়েছে। শুক্রবার দুপুরে ওই রিসোর্ট থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা রিসোর্টে গিয়ে ওই নারীকে কান্নারত অবস্থায় দেখতে পান।

এ সময় ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শৈক্যসিং মারমা তাঁকে রিসোর্টে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে বিয়ের কথা বললে শৈক্যসিং তাতে রাজি হননি। একপর্যায়ে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যসিং মারমার বিষয়ে তাঁরা তদন্ত করে দেখছেন। তাঁকে এবং দলকে হেয় করতে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ওই নারীকে রিসোর্ট থেকে থানায় নিয়ে আসে। তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার শৈক্যসিং মারমাকে শনিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close