শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নরসিংদীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু      ● সনাতন ধর্মাবলম্বীদের রহমাতুল্লাহ'র শুভেচ্ছা       ● ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি      ● দুর্গাপূজার নিরাপত্তায় পরশুরামে বিজিবি মোতায়েন      ● বাজারে আগুনে দুই দোকান পুড়ে, ক্ষতি ২০ লাখ টাকা      ● মিমকে নরসিংদী থেকে উদ্ধার করল ফরিদপুর থানা পুলিশ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী      ● মীরসরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত      ● অনুষ্ঠিত হলো ঘরোয়া ফুটবল টুনামেন্টের ফাইনাল      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান      ● প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়      ● মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট      
নরসিংদীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম

নরসিংদীতে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু, জেলায় প্রথম

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ বছর জেলায় হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার মোশাররফ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রায় নয় মাস আগে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। মাসখানেক আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে তিন দিন আগে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হন তিনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে হঠাৎ তাঁর জ্বর বেড়ে যায় এবং খিঁচুনি শুরু হয়। এ সময় চিকিৎসকরা তাঁকে সুস্থ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার রাত ১০টার দিকে খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন। তাঁদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

তরুণ এই কলেজ শিক্ষকের মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close