প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা। এ উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অংশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব আনন্দের সঙ্গে পালন করবেন-এটাই সবার প্রত্যাশা।
পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে উঠবে-এমন প্রত্যাশাও দুর্গোৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষ থেকে জানানো শুভেচ্ছায় শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
একই সঙ্গে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক-এটাই হোক শারদীয় দুর্গোৎসবের প্রত্যাশা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ