বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      ● মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম      ● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      ● তুরাগ-বুড়িগঙ্গা দূষণ রোধে টঙ্গীতে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে, পরিবেশ অধিদপ্তর      ● অন্যের কাছে আপনাকে প্রিয় করে তুলবে যে ৪ গুণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● ডেঙ্গু চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ হাসপাতালে সেমিনার      
ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম

সিলেটের ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এ সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 
সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নগরের দাড়িয়াপাড়ায় শ্রীশ্রী রক্ষা কালী বাড়িতে আয়োজিত বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নগরের পূজামণ্ডপগুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সড়কবাতি সচল রাখা এবং মশক নিধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিসিকের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। 
তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এ চেতনা ধারণ করে সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যাতে মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকল্প নেই। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা মানুষকে বিভক্ত করে না; বরং সম্প্রীতি ও সৌহার্দ্য সবাইকে আরও ঐক্যবদ্ধ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কানন কান্তি দাশ। 
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট ফণীভূষণ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাশ। অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিলেট   ধর্মীয় সম্প্রীতি   সিসিক   আব্দুল কাইয়ুম চৌধুরী   শারদীয় দুর্গাপূজা   দুর্গোৎসব   বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ   বস্ত্র বিতরণ   সিলেটের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close