বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      ● মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম      ● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      ● তুরাগ-বুড়িগঙ্গা দূষণ রোধে টঙ্গীতে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে, পরিবেশ অধিদপ্তর      ● অন্যের কাছে আপনাকে প্রিয় করে তুলবে যে ৪ গুণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ প্যারেডে পিরোজপুর সদর উপজেলার ০৭টি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভার বাছাইকৃত ৩৭৪ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। তারা পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

ব্রিফিংয়ে জানানো হয়,১৫ অক্টোবর থেকে ২২অক্টোবর ২০২৬ পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের মধ্যে ১৬টি অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ০৮ জন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ০৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

এর মধ্যে থাকবেন ১৬ জন সেকশন কমান্ডার, ৫৭ জন সহকারী সেকশন কমান্ডার এবং ৩০১ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা।ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, আনসার ও ভিডিপি, পিরোজপুর এবং পিরোজপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।তারা আগত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। 
পূজা মণ্ডপের সিসি ক্যামেরা তদারকি, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানের শেষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপিত হোক এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   শারদীয় দুর্গাপূজা   আনসার ও ভিডিপি   ব্রিফিং প্যারেড   পূজামণ্ডপের নিরাপত্তা   ৩৭৪ আনসার সদস্য   পিরোজপুর সদর   দুর্গোৎসব ২০২৬   আইনশৃঙ্খলা   পিরোজপুরের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close