প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধার বাদিয়াখালীতে ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সদর উপজেলার বাদিয়াখালীর রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল গার্লস স্কুলে এ ক্যাম্পেইনের আয়োজন করে নজরুল পাঠাগার। মেডিপ্লাসের সহযোগিতায় এবং টুথ প্ল্যান্ট ডেন্টাল কেয়ারের সৌজন্যে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের দাঁতের পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেন ডেন্টাল সার্জন ডা. মোসনেত আরা মিশু।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল পাঠাগারের নির্বাহী অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা।
তিনি বলেন, সুস্থ থাকতে প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিত দাঁতের পরিচর্যা করা উচিত। দাঁতের সুস্থতা বজায় রাখতে সচেতনতা ও নিয়মিত যত্নের গুরুত্ব তুলে ধরেন তিনি। আয়োজকেরা জানান, এ কর্মসূচিতে মোট ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি