বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে ১০ লাখ ৫৭ হাজার টাকা সহায়তা      ● একশ ছাড়াল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিমুখী ১৫ হাজার ৭৭৯ যাত্রী      ● রায়পুর ভূমি অফিসের আত্মসাৎ করা ১২ লাখ টাকা কোষাগারে জমা      ● আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড      ● বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে      ● বই কেনাকাটায় পাঠকদের আগ্রহ বাড়ছে      ● সদর হাসপাতালে দুদকের অভিযান      ● প্রবীণদের সামাজিক সুরক্ষা জোরদারে সমন্বয় সভা      ● আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত       ● কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন      ● প্রথম মাসে বিনা খরচে স্টারলিংক, মোবাইলে চালু করবেন যেভাবে      
পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে ১০ লাখ ৫৭ হাজার টাকা সহায়তা
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৫১টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ১০ লাখ ৫৭ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি পূজামণ্ডপে ২ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষক দল এবং মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবকেরা ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবেন।
তিনি আরও বলেন, কোনো সুযোগসন্ধানী মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কয়রা-পাইকগাছার উন্নয়ন প্রসঙ্গে ফাহমিদা হক বলেন, এ অঞ্চলের আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা জমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে কাজ চলছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরাও নিরাপত্তা ও সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।

তিনি বলেন,এই বাংলাদেশ সবার। এখানে কোনো অশুভ শক্তির ঠাঁই নেই। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি দেশের উন্নয়ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে পাইকগাছার ১৫১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হয়। পাশাপাশি মনিরুল হাসান বাপ্পী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক ও তুষার কান্তি মণ্ডল; উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ ও সদস্যসচিব হিমাদ্রি শেখর দে,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার সরকার,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাঈদ, মো: মনিরুজ্জামান , সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া।






স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  পাইকগাছা   খুলনা   দুর্গাপূজা   পূজামণ্ডপে সহায়তা   ফাহমিদা হক   এস এম মনিরুল হাসান বাপ্পী   সাম্প্রদায়িক সম্প্রীতি   বিএনপি   শারদীয় দুর্গোৎসব   খুলনার খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close