বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      ● মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম      ● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      ● তুরাগ-বুড়িগঙ্গা দূষণ রোধে টঙ্গীতে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে, পরিবেশ অধিদপ্তর      ● অন্যের কাছে আপনাকে প্রিয় করে তুলবে যে ৪ গুণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● ডেঙ্গু চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ হাসপাতালে সেমিনার      ● কেন্দুয়ায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা দপ্তরির বিরুদ্ধে       
বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার
রেজাউল আলম বিপ্লব, বেলাবো (নরসিংদী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম

নরসিংদীর বেলাবোয় ট্রাক্টর (স্থানীয়ভাবে ‘ইছার মাথা’ নামে পরিচিত) এর ধাক্কায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার পাটুলী ইউনিয়নের নদীপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোহা ওই এলাকার মো. কাশেম মিয়ার মেয়ে। 
পরিবারের তথ্য অনুযায়ী, বাবার সঙ্গে কৃষিকাজে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তবে শিশুটির মৃত্যুর পর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সড়কে ‘ইছার মাথা’ নামে পরিচিত যানবাহনের অবাধ চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবার লিখিতভাবে জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে এক সড়কে অভিযান চালালে চালকেরা অন্য সড়ক দিয়ে চলাচল করেন। শিশুটির পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বেলাবো   নরসিংদী   শিশুর মৃত্যু   সড়ক দুর্ঘটনা   ট্রাক্টরের ধাক্কা   আলিশা আক্তার নোহা   পাটুলী ইউনিয়ন   ভ্রাম্যমাণ আদালত   নরসিংদীর খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close