বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাধবপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত আনসার ও ভিডিপি      ● ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২      ● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      ● মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম      ● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মিডিয়া মুখপাত্র মঞ্জুর-ই-মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আনন্দ মণ্ডল তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close