বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      ● মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম      ● দুর্গাপূজায় ২০০ বিশেষ বাস প্রস্তুত, টিকিট বিক্রি শুরু ১৬ অক্টোবর      ● তুরাগ-বুড়িগঙ্গা দূষণ রোধে টঙ্গীতে ৪ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে, পরিবেশ অধিদপ্তর      ● অন্যের কাছে আপনাকে প্রিয় করে তুলবে যে ৪ গুণ      
মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও তাঁর ছেলে জাহিদ হাসানকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় গেলে তাদের অবরুদ্ধ করা হয় । পরে পুলিশ খবর তাদের উদ্ধার করে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। 

সুপারের ছেলে জাহিদ হাসান ওই প্রতিষ্ঠানের ল্যাব সহকারী হিসেবে কর্মরত। মাদ্রাসা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসা, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সুপার আব্দুর রহিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পাঁচ মাস অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন এবং মাদ্রাসার জমি বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা সুপার ও তার ছেলেকে অবরুদ্ধ করে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, যাদের  বিরুদ্ধে মামলা করেছিল সুপার  তাদেরকে বাদ দিয়ে মীমাংসা করা হয়েছে । এ মীমাংসাকে তিনি প্রহসনমূলক বলে দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার সকালে তিনি ও তার ছেলে মাদ্রাসায় গেলে বাবুর নেতৃত্বে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে ছেড়ে দেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, সুপার ও তার ছেলেকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   শিবগঞ্জ   তেলকুপি কলমদার আলিম মাদ্রাসা   মাদ্রাসার সুপার   আব্দুর রহিম   নিয়োগ বাণিজ্যের অভিযোগ   মাদ্রাসায় অনিয়ম   পুলিশ   স্থানীয় বিক্ষোভ   চাঁপাইনবাবগঞ্জের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close