প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম

মোংলায় ৩ হাজার কেজি (৭৪ মন ৩২ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ ও দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকার ডাঃ আঃ সামাদ সড়কের মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পলিথিন ব্যবসায়ী বাবুল মোল্লার মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজ নামক দোকান ও তার মাকড়ঢোন এলাকার বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি পলিথিন জব্দ করে অভিযানকারীরা। অবৈধ পলিথিন বেচা-কেনা ও মজুদের দায়ে দোকানী বাবুলকে পরিবেশ সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ