মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, অনন্য রেকর্ড গড়লেন লিটন      ● নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহিতারা      ● গ্যাসের চুলায় কমলা রঙের শিখা দেখলে কী করবেন?      ● প্রতিদিন পেয়ারা খেলে যেসব উপকার মেলে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু      ● ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ      ● রূপপুরে চালু হচ্ছে আধুনিক তথ্য সহায়তা প্রযুক্তি      ● জুলাই অভ্যুত্থানে তরুণদের অবদান স্মরণীয়: রিজভী      ● ৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা      ● শীতের ত্বকচর্চায় গ্লিসারিন ব্যবহারের সহজ উপায়      ● বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ      ● সকালে কিশমিশ ভেজানো পানি পান করলে কী হয়?      
নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহিতারা
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের কর্মদক্ষতা ও সুপরামর্শে নিয়মিত সেবা পাচ্ছেন ভূমি অফিসে জমিসংক্রান্ত সেবা নিতে আসা গ্রহীতারা।

সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেক ২৭ সেপ্টেম্বর ২০২৬ যোগদানের পর থেকেই নিয়মিত অফিস করায় ভূমিসেবায় নতুন গতি ফিরে এসেছে। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোতে শৃঙ্খলা, সেবার মান বৃদ্ধি ও জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

তিনি প্রতিদিন সততা ও পেশাদারত্বের সঙ্গে নামজারি আবেদন নিষ্পত্তির কাজ করে যাচ্ছেন। ভূমিসংক্রান্ত পূর্বের মামলার জট কমিয়ে আনতে যোগদানের পর থেকেই সব মামলা পর্যায়ক্রমে বিধি মোতাবেক নিষ্পত্তির কাজ করে যাচ্ছেন। এ ছাড়া জমিসংক্রান্ত মিসকেস ও নামজারি মোকদ্দমা নিয়ে জটিলতায় বাদী-বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে দ্রুত আবেদন সমাধান করে দিচ্ছেন।

যোগদানের পরপরই একজন সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা হিসেবে ভূমিসেবা গ্রহীতাদের মাঝে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন তিনি।

নান্দাইল ভূমি অফিসে সেবা নিতে আসা উপজেলার সৈয়দগাঁও গ্রামের সহিদুল ইসলাম, মেছেরাকান্দা গ্রামের খোদেজা বেগম ও ঘোষপালা গ্রামের গিয়াস উদ্দিন জানান, তাঁরা জমিসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য সহকারী কমিশনার (ভূমি) তারেক সাহেবের কাছে এলে তিনি তাঁদের জমিসংক্রান্ত জটিলতার বিষয়টি অনেকক্ষণ ধৈর্যসহকারে শোনেন এবং তা সমাধানে বাস্তবমুখী পরামর্শ দেন।

তাঁরা বলেন, “আমরা তাঁর পরামর্শে খুবই সন্তুষ্ট। আশা করছি, স্যারের সঠিক পরামর্শে আমরা দ্রুত আমাদের জমিসংক্রান্ত ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারব।”

এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যোগদানের পর থেকেই ভূমি অফিসটিকে দালালমুক্ত ঘোষণা করেছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা গ্রহীতারা মনে করছেন, তাঁর পেশাগত দক্ষতা ও আন্তরিকতায় তাঁরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ভূমিসেবা নিতে পারছেন।

তাঁদের মতে, এমন একজন জনবান্ধব ও নিষ্ঠাবান কর্মকর্তা নান্দাইলে দীর্ঘদিন কর্মরত থাকলে এলাকার ভূমিসেবায় ব্যাপক পরিবর্তন সম্ভব হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close