মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়      ● ঢাবিতে গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত, বিচার দাবিতে অবস্থান      ● দৈনিক রানার পত্রিকার ৪৬তম বর্ষ উদযাপন      ● এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী      ● ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, অনন্য রেকর্ড গড়লেন লিটন      ● নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহিতারা      ● গ্যাসের চুলায় কমলা রঙের শিখা দেখলে কী করবেন?      ● প্রতিদিন পেয়ারা খেলে যেসব উপকার মেলে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু      ● ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ      ● রূপপুরে চালু হচ্ছে আধুনিক তথ্য সহায়তা প্রযুক্তি      ● জুলাই অভ্যুত্থানে তরুণদের অবদান স্মরণীয়: রিজভী      
শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, “জবাবদিহির বাইরে কেউ নন—এমনকি আমিও নই। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার ওপর জোর দিতে হবে।”

শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এবং একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।

রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন।

শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক অরবিন্দ হাওলাদার, মো. কামরুজ্জামান পলাশ, মো. কবির হোসেন ও মো. বাবুল হাওলাদার; অধ্যক্ষ মাওলানা মো. ওবায়দুল হক অদুদ ও আব্দুল হালিম, এ কে এম কামরুজ্জামান এবং প্রফেসর মো. সাইদুর রহমান।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close