মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত      ● দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ      ● কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলবে শ্রদ্ধার প্রদীপ      ● নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার      ● কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা       ● প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী      ● চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে, বিশ্বাস করেন না ট্রাম্প      ● নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ      ● যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা      ● ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী      ● পায়রায় মৎস্য বিভাগের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ      
নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অংশ নিতে পারেননি।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রতিটি পরিবারকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সম্মিলিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, অগ্নিনির্বাপণ এবং জানমাল রক্ষার বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান, ফায়ার স্টেশন কর্মকর্তা অনয় কুমারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   টাঙ্গাইল   আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   দুর্যোগ ব্যবস্থাপনা   ভূমিকম্প   অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস   দুর্যোগ প্রস্তুতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close