শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব দেবে বাংলাদেশ      ● সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী      ● পুকুর পাড় বাঁধাইয়ে অনিয়মের অভিযোগ      ● রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন      ● ব্যাংক খাতের ক্ষতি কাটাতে ৫–৮ বছর প্রয়োজন: গভর্নর      ● লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ      ● নতুন লুকে চমকে দিলেন আমির খান      ● চাঁদের মাটির নিচে কী আছে, খুঁজবে নাসা      ● ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আপস নয়: রিজভী      ● আধুনিকায়নের পর বাণিজ্যিক উৎপাদনে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি      
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম

রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি হিন্দু সম্প্রদায়ের ভোট বিপ্লবের মাধ্যমে তাঁদের দল রাষ্ট্রক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গি শারদীয় দুর্গাপূজার দিকে রয়েছে। দুর্গাপূজা নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, কোনো পূজামণ্ডপে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার।

এ ছাড়া বক্তব্য দেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্যসচিব বিধান কুমার বিশ্বাস এবং পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পালসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পূজামণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close