প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০৪ পিএম

‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস নিতু, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে চোখের যত্ন ও দৃষ্টিস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি