বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
দ্বিতীয় করতোয়া সেতু প্রকল্প একনেকে অনুমোদন
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম

পঞ্চগড় জেলাবাসীর দীর্ঘদিনের দাবি দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের। সেই দাবি এখন পূরণের দ্বারপ্রান্তে। পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পটি একনেকে পাস হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে নির্মাণ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত দ্বিতীয় করতোয়া সেতু। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা।

পঞ্চগড় সড়ক বিভাগ জানিয়েছে, ভজনপুর থেকে ১৫ কিলোমিটার এবং পঞ্চগড় জেলা শহর থেকে ২.৫ কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার করতোয়া নদীতে নির্মিত হবে এই সেতু। ২৪৮.৪৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণে কারিগরি কারণে ব্রিজটি স্টিল নেটওয়ার্ক আর্চ হিসেবে ডিজাইন করা হয়েছে। সেতু নির্মাণসহ প্রাক্কলিত এই টাকার মধ্যে রয়েছে ব্রিজের দুই পাড়ে নদীশাসন, মাটি ভরাট ও ভূমি অধিগ্রহণ। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে অক্টোবর ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত। পরিকল্পনা বিভাগের ৫ অক্টোবরের একনেক সভার নোটিশেও প্রকল্পটির নাম ও বাস্তবায়নকাল উল্লেখ করা হয়।

সেতু নির্মাণ প্রকল্পের পাশাপাশি ভজনপুর থেকে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা গোলচক্কর পর্যন্ত ১৭.৪০৫ কিলোমিটার সড়ক নির্মাণে ডিপিপি তৈরির কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ছয়শ কোটি টাকা। সেতু ও সড়ক নির্মাণের কাজ শেষ হলে ২০৩০ সালের ৩০ জুন থেকে বাংলাবান্ধা স্থলবন্দর হতে আমদানি ও রফতানিকৃত পণ্যবাহী যানবাহনসহ তেঁতুলিয়া থেকে বালি ও পাথরবাহী ট্রাক, পিসি পোল-রেলওয়ে স্লিপার এবং বিভিন্ন মালবাহী ট্রাক পঞ্চগড় শহরের ওপর দিয়ে না গিয়ে এই সেতু ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে পঞ্চগড়ের চা, পাথর ও কৃষিপণ্য দ্রুত এবং কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর পথ সুগম হবে, যা স্থানীয় কৃষকদের আয় বাড়াবে ও গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে এবং সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের অক্লান্ত পরিশ্রমের ফসল পঞ্চগড়ের দ্বিতীয় করতোয়া সেতু। সড়ক পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনে এই সেতুটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এতে একদিকে কৃষকেরা তাদের পণ্যের সঠিক মূল্য পাবেন, অন্যদিকে দেশের সার্বিক খাদ্য সরবরাহ ও লজিস্টিক চেইন আরও শক্তিশালী হবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close