বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ৩০টি হারানো মোবাইল ফোন। সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট থানার আইসিটি টিম যৌথভাবে প্রযুক্তিনির্ভর আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে ১৫টি, নাচোল থানা থেকে ৭টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি এবং গোমস্তাপুর থানা এলাকা থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর প্রয়োজনীয় ও শখের মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও আবেগ প্রকাশ করেন। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ জানায়, সাধারণ নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারের পাশাপাশি ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close