বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের মানবিক সহায়তা দিলেন ডিসি      ● ছাত্র বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স      ● রুশ অ্যান্টি-প্লেগ ল্যাবে কর্মীর মৃত্যু, তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র      ● যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক      ● যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ অনুষ্ঠিত      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের প্রাণহানি      ● প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা      ● বড় প্রকল্পে জলবায়ু পরিস্থিতি বিবেচনা জরুরি: পরিবেশমন্ত্রী      ● যবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত      ● ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২      ● বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা      ● এমআই কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ      
কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের মানবিক সহায়তা দিলেন ডিসি
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জেলার সংবাদপত্র হকারদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বুধবার আনুষ্ঠানিকভাবে জেলার ২৫ জন সংবাদপত্র হকারের মধ্যে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করেন তিনি।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন সংবাদপত্র হকারদের যেকোনো সংকট ও সমস্যায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক বলেন, ‘সংবাদপত্র ফেরি করার মধ্য দিয়ে হকারেরা আমাদের জ্ঞান অর্জনের রাস্তাটা করে দেন। ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা অফলাইনের চেয়ে অনলাইনে এখন খবর বেশি পড়ি। এরপরও আমরা ছাপা সংবাদপত্রের ওপর নির্ভর করি।’

তিনি আরও বলেন, ‘এই জেলায় কাজ করতে এসে জেলাবাসীর জন্য যদি সহযোগিতামূলক কিছু করতে পারি, আমার কাছে মনে হয়—দিনশেষে এটিই আমার অর্জন। আমার দ্বারা যদি একটি মানুষও উপকৃত হয়, সারাদিনের কর্মযজ্ঞের মাঝে এটিই হবে আমার সফলতা।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া।

পেশাগত সংকটের সময়ে মানবিক সহায়তা পেয়ে সংবাদপত্র হকারেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা জেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   সংবাদপত্র হকার   মানবিক সহায়তা   জেলা প্রশাসক   সোহানা নাসরিন   চাল বিতরণ   কিশোরগঞ্জ জেলা প্রশাসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close