প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:১৫ AM

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। ফলে নিয়মিত পরিবর্তন হচ্ছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা গুনতে হচ্ছে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর একই পরিমাণ কমানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
সর্বশেষ মূল্য সমন্বয়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত দামের সঙ্গে অতিরিক্ত মজুরি যুক্ত হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি