মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
প্রতিনিধি, মীরসরাই
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে মাদকসেবীদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদকসেবীরা মাদক না ছাড়লে তাদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আবুতোরাব বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রকাচৌক), প্রাক্তন ছাত্র পরিষদ (আফামা), আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত, শিকড় সংঘ, নবপ্লাবন ও সৈদালী ঐক্যতান যুব সংঘের উদ্যোগে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও র‍্যালিতে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।

র‍্যালিটি আবুতোরাব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে এবং শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, মীরসরাই থানার ওসি (তদন্ত) মো. আওলাদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিকভাবেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদকসেবীদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়ার পাশাপাশি মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকমুক্ত মীরসরাই গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close