মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় ৩ মণ গাঁজাসহ তিনজন আটক      ● কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি      ● নলছিটিতে ২ কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার      ● জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ      ● ভারত ভাগের পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো      ● ১৫০ শিশুর বরণে বাংলাদেশ শিশু একাডেমিতে তারেক রহমান      ● পাহাড়ি জাম্বুরায় হাসি ফুটেছে কৃষকের মুখে      ● ফ্রান্সে স্কুল বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গুরুতর আহত কিশোর      ● এআই কোম্পানির বিরুদ্ধে ঊর্বশী রাউতেলার মামলা      ● পূজায় পাঁচ দিনের ছুটি, আগের শনিবার অফিস খোলা      ● পূজায় পাঁচ দিনের ছুটি, আগের শনিবার অফিস খোলা      ● ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন      
মোংলায় ৩ মণ গাঁজাসহ তিনজন আটক
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ AM

মোংলায় যাত্রীবাহী পরিবহনের ইঞ্জিনের চেচিসে লুকিয়ে পাচারের সময় ১২০ কেজি (৩ মণ) গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-০৬। আটক ব্যক্তিরা রংপুর সদর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে প্রায় দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।

এসআরবি-০৬ খুলনার উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহনটির ওপর নজরদারি করা হয়।

পরে রাত দেড়টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়। এরপর পরিবহনের চালক, হেলপার ও অপর এক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবহনের পেছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ছয়টি কার্টনে থাকা ১২০ কেজি (৩ মণ) গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় পারভেজ, নুর আমিন ও আমিনুর রহমান নামে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন চালক, একজন হেলপার এবং অপরজন পাচারকারী চক্রের সদস্য বলে জানানো হয়েছে। তাদের সবার বাড়ি রংপুর সদরে।

এসআরবি-০৬ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, এর আগেও এই পরিবহনে গাঁজা পাচার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মোংলা   গাঁজা উদ্ধার   মাদক পাচার   এসআরবি-০৬   রংপুর   বাগেরহাট   মাদকবিরোধী অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close