সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি      ● পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২      ● তুরস্কের বাজারে দ্বিগুণের বেশি বেড়েছে রপ্তানি      ● তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির      ● শিক্ষা খাত সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: প্রধানমন্ত্রী      ● সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু      ● শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ      ● দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প      ● ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন      ● পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ      ● অক্ষত উদ্ধার রোহিঙ্গা যুবক      ● ধনঞ্জয়ের কথনবিশ্বে ‘পাঁচ দশকের পাঁয়তারা’      
১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
প্রতিনিধি, কুলাউড়া
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় নাফিজা জান্নাত আনজুম হত্যা মামলায় আসামি জুনেল মিয়ার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত তাকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) মৌলভীবাজার আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডির পক্ষ থেকে জুনেল মিয়ার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “আমাদের মেডিকেল রিপোর্টের ওপর আপত্তি ছিল। এই বিষয়টি নিয়ে আদালতে তাকে তোলা হলে সিআইডির আইও রিমান্ড পিটিশন দাখিল করেন। বিজ্ঞ আদালত রিমান্ড না দিয়ে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। আশা করছি, এখান থেকে মামলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় বেরিয়ে আসবে। আনজুম তার ন্যায়বিচার পাবে।”

মামলার নথি ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নাফিজা জান্নাত আনজুম ২০২৫ সালের ১২ জুন প্রাইভেট পড়তে যাওয়ার পর নিখোঁজ হয়। দুই দিন পর ১৪ জুন বাড়ির পাশের একটি নালা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আনজুমের মা লাকী আক্তার বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। পরে ১৫ জুন পুলিশ জুনেলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে এবং জুনেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে সে কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন। বাদীপক্ষের দাবি, মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ উল্লেখ না থাকায় তারা ওই প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানান।

নারাজি আবেদনের পর আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।

এদিকে, সিআইডির তদন্তে জেলগেটে জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্তে নতুন কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ প্রমাণ যুক্ত হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close