সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ      ● অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান      ● জাবির সাবেক ভিসিসহ ১০১ শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা      ● ৯৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা      ● মিনি ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেফতার ২      ● আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন      ● ঠাকুরগাঁও-১-এ ধানের শীষে মির্জা ফখরুলের ভাই      ● বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের      ● বাবার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ      ● সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন      
অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম

বরিশাল-ভোলা আঞ্চলিক সড়কের পাশের বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বালার দোকান এলাকায় ডোবা থেকে জনৈক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ জানিয়েছে, লাশটি সকালে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম গিয়ে বস্ত্রহীন লাশটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, বৃদ্ধের বয়স ৭০ বছরের বেশি হবে। তবে তাঁর মৃত্যুর কারণ কী এবং লাশটির পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারছে না পুলিশ।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন স্বদেশ প্রতিদিনকে জানান, বৃদ্ধের পরিচয় এবং মৃত্যুর কারণ শনাক্ত করতে কাজ করা হচ্ছে। মরদেহের একাধিক স্থানে ক্ষত লক্ষ্য করা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close