সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক      ● আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর      ● লিওনার্দো নয় লিওনেল, ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প      ● সৌদির নিরাপত্তায় মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় পরীক্ষা      ● ক্রিকেটের বাইরেও বাবরের নতুন উদ্যোগ      ● ধীরগতির ওভার রেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা      ● চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত      ● নদীতীর সংরক্ষণে সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি      ● বাব আল-মানদেব ঘিরে ইয়েমেনি বাহিনীর নতুন অগ্রগতি      ● নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী       ● মেয়েকে ধর্ষণের মামলায় বাবার কারাদন্ড      
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেল।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৫ জনের পরিবার ও আহতদের মধ্যে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৯ জনকে ১ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা, ১০ জনকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা এবং নিহত ২৬ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৩০ লাখ টাকা দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চেক হাতে পেয়ে স্বামী হারানো খন্দকার কলি খাতুনসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   সড়ক দুর্ঘটনা   বিআরটিএ   আর্থিক সহায়তা   চেক বিতরণ   দুর্ঘটনায় নিহত   দুর্ঘটনায় আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close