সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী       ● মেয়েকে ধর্ষণের মামলায় বাবার কারাদন্ড      ● তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার      ● সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান      ● গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী      ● এআই নীতিতে সমন্বয় আনতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের      ● কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি      ● আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ      ● ৪০০ বছর বাঁচে যে হাঙর      ● কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার      
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম

‘সত্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ ফটক থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে পথসভায় রূপ নেয়।

ঐক্য পরিষদের নাগরপুর উপজেলা শাখার সভাপতি, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা (গোলাম)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালীর সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি আদর্শ ও নীতিবান সমাজ নির্মাণে শিক্ষকের অবদান অতুলনীয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষকসমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার এবং পেশাগত ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা মীর ওবায়েদ হোসেন, শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিন, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক আজিম মিয়া, প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল মোল্লা মানিক, উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক মো. সাইফুল ইসলাম এবং জয়ভোগ কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলাম।

এ ছাড়া সানিডেল কিন্ডারগার্টেন, শহীদ শামসুল হক কিন্ডারগার্টেন, রফিক রাজু ক্যাডেট একাডেমী, স্বপ্ননীড় কিন্ডারগার্টেন ও শহীদ ক্যাডেট একাডেমীর পরিচালক, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   টাঙ্গাইল   বিশ্ব শিক্ষক দিবস   শিক্ষক দিবস ২০২৬   শিক্ষক   শিক্ষার মানোন্নয়ন   শিক্ষক মর্যাদা   কিন্ডারগার্টেন   শোভাযাত্রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close