রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২      ● আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে মনোনীত মারিয়া আক্তার বেবী      ● মাদকবিরোধী অভিযানে সাধনসহ গ্রেপ্তার ৪      ● স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে মাঠে থাকবেন ৫৪ কর্মকর্তা      ● রুশ ড্রোন হামলায় ৪০০ কোটি রুপির ক্ষতি, নিহত ১      ● ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা দেখছে ইইউ      ● বৃত্তাকার সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● অনাবাদি খালপাড়ে এখন ‘লাল সুন্দরী’র হাসি      ● অস্থায়ী কাঁচাবাজারের জায়গা দখলের অভিযোগ      ● পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম      ● ডামুড্যায় শিশুর মরদেহ উদ্ধার      ● মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি: অর্থমন্ত্রী      
১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।

সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘরে পরিচালিত এই অভিযানে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close